গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকার সাবেক কাউন্সিলর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিন মোল্লার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগে বাড়ির ও আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ সময় ঘরে থাকা খাট ও তোষক সহ সবকিছু মালামাল পুড়ে যায়। এ বিষয়ে ওই ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আরিফুল হক জানান, প্রাথমিকভাবে আগুন লাগার পেছনে বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়ির উত্তর পাশের নিচতলার একটি জানালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। বাড়ির লোকজনের ধারণা, দুর্বৃত্তরা জানালা ভেঙে ভেতরে আগুন লাগিয়ে দিতে পারে।
গাজীপুর সিটির সাবেক কাউন্সিলের বাড়িতে আগুন
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
অনলাইন
৩৪ মিনিট আগে
২৮ নভেম্বর (শনিবার), ২০২৬, ১২ঃ৩০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
