মধ্যরাতে সচিবালয়ের পাশে জোড়া ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি

মধ্যরাতে সচিবালয়ের পাশে জোড়া ককটেল বিস্ফোরণ

ফন্ট সাইজ:

রাজধানীতে সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে এই  বিস্ফোরণ ঘটানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এস আই আশরাফ আলী।
তিনি বলেন, রাত ১ টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতর খবর পাওয়া যায়নি। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।