ইস্টার্ন প্লাজার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আটক ১
ফাইল ছবি

ইস্টার্ন প্লাজার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আটক ১

ফন্ট সাইজ:

রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পালিয়ে যাওয়ার সময় পথচারীরা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান খান মানবজমিনকে জানান, ইস্টার্ন প্লাজার সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি থানা হেফাজতে রয়েছে।