বিশেষ উদ্যোগ ওমর সানীর

বিশেষ উদ্যোগ ওমর সানীর

ফন্ট সাইজ:

ঢাকাই সিনেমার সোনালি সময়ের জনপ্রিয় নায়িকাদের সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন অভিনেতা ওমর সানী। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টারে ববিতা, শাবানা, চম্পা, পপি, মৌসুমী ও দিতিসহ একঝাঁক অভিনেত্রীর ছবি তুলে ধরেছেন তিনি। জানা গেছে, নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’তে প্রদর্শনের জন্য পোস্টারটি তৈরি করেছেন এ অভিনেতা। ওমর সানী বলেন, শিল্পী হিসেবে ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই তার এই আয়োজন। পোস্টারে থাকা এবং না থাকা সব শিল্পীর প্রতিই সম্মান জানিয়েছেন তিনি।