অস্কার দৌড়ে রণবীরের ‘রামায়ণ’

অস্কার দৌড়ে রণবীরের ‘রামায়ণ’

ফন্ট সাইজ:

ভারতীয় সিনেমার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের প্রাথমিক শীর্ষ ২০ সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি। এর মাধ্যমে ‘ডিউন: পার্ট থ্রি’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘দ্য ওডিসি’র মতো হলিউডের বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে এটি। তবে এখনো চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত হয়নি। আগামী ১৫ই ডিসেম্বর প্রকাশিত হবে সংক্ষিপ্ত তালিকা। চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে ২১শে জানুয়ারি।