দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র শেষ আয়োজন ঘিরে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা শামীম হাসান সরকার। সম্প্রতি নাটকটির শেষদিনের আড্ডায় সহশিল্পীদের সঙ্গে নানা স্মৃতি ভাগাভাগি করেন তিনি। ধারাবাহিকটির শুরু থেকেই আরিফিন চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান শামীম। তবে তৃতীয় কিস্তি থেকে বাদ পড়েন তিনি। নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, গল্পে নতুনত্ব আনতেই চরিত্রটি রাখা হয়নি। অন্যদিকে শামীমের ভাষ্য, ব্যস্ততা ও শারীরিক ধকলের কারণে নির্মাতার সম্মতিতে নিজেই সরে দাঁড়িয়েছিলেন।
অশ্রুসিক্ত শামীম হাসান সরকার
স্টাফ রিপোর্টার
২৮ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
