মঞ্চে একক অভিনয়ের মধ্যদিয়ে দর্শকের সামনে নতুনভাবে হাজির হতে যাচ্ছেন অভিনেতা ও নির্মাতা আবদুল্লাহ আল সেন্টু। আগামী ১লা ডিসেম্বর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউএলএবি) স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে তার এই পরিবেশনা। অনুষ্ঠানটি দুপুর ১২টা ৪০ মিনিটে শুরু হবে। নাজমুল মুহাম্মদের রচনা ও পরিচালনায় ‘নেকলেস’ প্রজেক্টেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য কাজ— ‘মাইসেলফ অ্যালেন স্বপন’, ‘পুনর্জন্ম-৩’, ‘কারাগার’, ‘শুক্লপক্ষ’ ও ‘পয়জন’। ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার নির্মিত চলচ্চিত্র ‘বেনি’ নির্বাচিত হয়েছে।
মঞ্চে একক অভিনয়ে সেন্টু
স্টাফ রিপোর্টার
২৮ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
