মঞ্চে গান পরিবেশনের সময় হঠাৎ ড্রোনের আঘাতে বিপাকে পড়লেন গায়িকা রেবলে। বৃহস্পতিবার রাতে ভারতের গুয়াহাটিতে ‘পালস ২০২৬ অ্যাওয়ার্ডস’র অনুষ্ঠানে পারফর্ম করছিলেন ‘ধুরন্ধর’ ছবির এই শিল্পী। ‘রান ডাউন দ্য সিটি’ গান চলাকালে একটি ড্রোন উড়ে এসে তার মুখে আঘাত করে। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গান থামিয়ে দ্রুত মঞ্চ ত্যাগ করেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি গায়িকা।
আতঙ্কে মঞ্চ ছাড়লেন ‘ধুরন্ধর’ ছবির গায়িকা
বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
