শিশু-কিশোরদের মাদক ও কিশোর গ্যাং কালচার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে আরও গুরুত্ব দিতে হবে। জামতলা পঞ্চায়েত ও ইয়াং স্টার ক্লাব আয়োজিত জামতলা কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি বলেন, শিশু-কিশোরদের সুস্থ, সুন্দর ও ইতিবাচক বিকাশের লক্ষ্যে বর্তমান সরকার নতুন কুঁড়ি কর্মসূচি চালু করেছে। পাশাপাশি স্কুল পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হয়েছে। এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামতলা পঞ্চায়েতের সহ-সভাপতি ও ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথি দু’জন। এ সময় শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে মীম শরৎ গ্রুপের সহযোগিতায় আরও দুটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন সোহাগ।
মাদক ও কিশোর গ্যাং থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই
স্পোর্টস রিপোর্টার
খেলা
৩৭ মিনিট আগে
২৭ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৬ঃ২৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
