কেমন আছেন হাসান মাহমুদ

কেমন আছেন হাসান মাহমুদ

ফন্ট সাইজ:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় গতকাল রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বিষয়টি নিশ্চিত করেছে।


বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, ডেঙ্গুতে শরীর অনেক দুর্বল হয়ে পড়ায় পুরোপুরি সেরে উঠতে নাহিদের অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। এর আগে গত জুলাই থেকে সাইড স্ট্রেইন, নিতম্ব ও কাঁধের (ল্যাব্রাম) চোটের কারণে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ মিস করেছেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে পুনর্বাসন শেষ করে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই গতি তারকা।


অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে পুরোনো 'টেনিস এলবো' চোট মাথাচাড়া দেওয়ায় সিরিজ থেকে ছিটকে যাওয়া পেসার হাসান মাহমুদ অধিকতর চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন। গত মৌসুমে ইংলিশ কাউন্টি দল কেন্টের হয়ে দারুণ পারফর্ম করে দলটিকে প্রমোশন এনে দিয়েছিলেন তিনি। বিসিবি সূত্র জানিয়েছে, হাসানের ইংল্যান্ড সফরের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করছে কেন্ট ক্লাব কর্তৃপক্ষ।