সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজনের মৃত্যু

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজনের মৃত্যু

ফন্ট সাইজ:

 রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্তত ৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি’র কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল। তিনি বলেন, সদরঘাটে সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অপর লঞ্চের সংঘর্ষের মধ্যে পড়ে চাপা পড়ে মারা যান তিনি।

আমরা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিখোঁজদের উদ্ধারে কাজ চলমান রয়েছে। আরো কয়জন মারা গেছেন, বা আহত হয়েছেন তা উদ্ধার অভিযানের পরই বিস্তারিত বলা যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন