রোববার থেকে শুরু আসামিপক্ষের যুক্তিতর্ক

জিয়াউলের বিরুদ্ধে গুম-খুনের মামলা

রোববার থেকে শুরু আসামিপক্ষের যুক্তিতর্ক

ফন্ট সাইজ:

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক ছিল আজ।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। আগামী রোববার থেকে শুরু হবে আসামিপক্ষের যুক্তিতর্ক।

আজ ট্রাইব্যুনালে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই সমাপনী যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে মামলায় প্রসিকিউশনের ধাপ শেষ হয়।

যুক্তিতর্ক উপস্থাপনকালে নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসানকে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না করে ভার্চুয়ালি হাজির করা হয়।