সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিএনজিচালিত অটোরিকশার চালক মোন্নাফ হোসেন ও যাত্রী চন্দন। তাদের দু’জনেরই বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি গ্রামে।
স্থানীয়রা জানায়, উল্লাপাড়া থেকে শাহজাদপুর যাচ্ছিলো সিএনজিচালিত অটোরিকশাটি। নবগ্রাম ওভারব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই কিশোর কুমার পাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি ধরা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
