কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি এবং কার্যক্রম নিষিদ্ধ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী গোয়েন্দা (ডিবি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ডিবি জানায়, ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তিনি লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন।

উল্লেখ্য, ডরিনের বাবা আনোয়ারুল আজীম আনার সংসদ সদস্য থাকাকালে ২০২৪ সালে কলকাতায় খুন হন। কলকাতার একটি ফ্ল্যাটে তাকে খুন করে টুকরো টুকরো করে তার দেহাবশেষ নালায় ফেলে দেওয়া হয়েছিল।