ছুটির দিনেও গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

ছুটির দিনেও গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

ছুটির দিনেও রাজধানীর গুলশানে বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খোঁজ-খবর নিয়েছেন বিভিন্ন সিটি করপোরেশনেরও। বুধবার প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এইসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গুলশান এভিনিউ‘র বাসায় আছেন। সেখান থেকে সরকারি জরুরি কাজ সারছেন। খোঁজ-খবরও নিয়েছেন কোথায় কী হচ্ছে?

‘সারাদেশে খাল খনন কর্মসূচিগুলোর অবস্থা কী, খাল খনন কাজ চলছে কিনা সেগুলো সম্পর্কে তিনি তথ্য নিচ্ছেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও কথা বলছেন। তদারকি হচ্ছে কিনা জানছেন।”

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সাথে কথা বলেছেন এবং তাগাদা দিচ্ছেন।’

ঈদযাত্রায় খোঁজখবর ও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী। গতকাল থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। চলবে ২৩ মার্চ পর্যন্ত।

Andalib

২ মাস আগে

প্রধানমন্ত্রীর কাজ 24/7. তার কোন‌ ছুটির দিন নেই।‌ প্রধানমন্ত্রীর জন্য ৯টা-৫টা অফিস করা জরুরী নয়। তিনি অফিস, বাসা , ঢাকার বাইরে যেখানেই থাকেন, সেখান থেকেই কাজ করতে পারেন।‌ তাই " প্রধানমন্ত্রী বাসা থেকে অফিস করছেন " এই ধরনের তেল মারানী খবর ছাপিয়ে মানবজমিন সরকারের কাছ থেকে কী পেতে চাইছে সেটা বোধগম্য নয়।‌

আব্দুল্লাহ

২ মাস আগে

এসবের মানে কি?
এসব খবর কি প্রধানমন্ত্রী ছাপাতে বলেছেন নাকি পত্রিকাগুলো নিজেরা ছাপছে?
গর্জনের চেয়ে বর্ষণ বেশি দরকার।

আব্দুল জব্বার

২ মাস আগে

আর যাই করেন সিটি করপোরেশন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়/ সরকারী সংস্থা অতিমাত্রায় দলীয়করণ করা হয়েছে/হচ্ছে যা জনগণ ভালো ভাবে নিচ্ছেনা, বরং ক্ষুদ্ধ!

shahid

২ মাস আগে

বলেছেন সঠিক তবে ঐযে কথায় আছে চোরে না শুনে ধর্মের কথা !!

ক্ষুদিরাম

২ মাস আগে

এতো তৈলমর্দনের কি প্রয়জন মানবজমিন ??

মন্তব্য করুন