দুবাইয়ে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুবাইয়ে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দুবাইয়ের দেরা এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমিরাতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ‘বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা প্রবাসীদের জন্য ক্ষতির কারণ হতে পারে।’ এ পরিস্থিতিতে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র কমিউনিটি নেতা প্রকৌশলী মো. সালাউদ্দিন, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও ডিবিসি নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, সময় টেলিভিশনের শিবলী আল সাদিক,কবি ওবায়দুল হক, দৈনিক সূর্যোদয়ের নাসিম উদ্দিন আকাশ, দৈনিক দেশ বার্তার সম্পাদক আবু সালেহ, দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভির শহিদুল্লাহ শহিদ, গাজী টেলিভিশনের ফখরুদ্দীন মুন্না, বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভির জাসেদুল ইসলাম, বায়ান্ন টিভির ওবায়দুল হক মানিক, বঙ্গ টিভির মুহাম্মদ সেলিমসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন