জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১১ জন আহত হয়েছে। তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, জয়পুরহাট ১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার তার লোকজন নিয়ে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় আসলে সেখানে বিএনপি’র প্রার্থী মাসুদ রানা প্রধানের কর্মী- সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১১ জন কর্মী আহত হয়। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিএনপি কর্মীদের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা একটি গাড়িতে তার ভাড়াটিয়া কর্মীদের নিয়ে সরকারি কলেজ ভোটকেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কিনছিল। এ সময় খবর পেয়ে স্থানীয় জনগণ প্রতিবাদ করে এবং বিএনপি কর্মী-সমর্থকদের খবর দেয়। বিএনপি কর্মীরা ঘটনাস্থলে এসে বাধা দিলে সংঘর্ষ বাধে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা অভিযোগ করেন, তারা জয়পুরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিল। সে সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং তাকে শ্লীলতাহানি করে। এ বিষয়ে তিনি জয়পুরহাট সদর থানায় অভিযোগ করেছেন বলে জানান। এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান জানান, ঘটনাটি শুনেছি তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১১
জয়পুরহাট প্রতিনিধি
অনলাইন
৩ মাস আগে
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬, ৯ঃ৫৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
