কাবুলে পাকিস্তানের হামলার পর ভারতের ‘সাহায্য’ চাইছেন আফগান ক্রিকেটার

কাবুলে পাকিস্তানের হামলার পর ভারতের ‘সাহায্য’ চাইছেন আফগান ক্রিকেটার

ফন্ট সাইজ:

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ৪০০ জন প্রাণ হারিয়েছেন। এমন ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছেন আফগানিস্তানের ক্রিকেট তারকারা। রশিদ খান, মোহাম্মদ নবীদের সঙ্গে এবার যোগ দিলেন তরুণ তারকা এএম গজনফার। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় থাকা এ আফগান স্পিনার ভারতকে ‘কাছের বন্ধু’ হিসেবে অভিহিত করে তাদের সাহায্য প্রার্থনা করছেন।

আফগানিস্তানে ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি সাধারণ মানুষের চিকিৎসার শেষ অবলম্বন ছিল উল্লেখ করে ১৯ বছর বয়সী গজনফর বলেন, ‘যাদের চিকিৎসার নূন্যতম অর্থ নেই, তাদের ওপর এই আক্রমণ মেনে নেয়া যায় না। পাকিস্তান কী প্রমাণ করতে চাইছে তা আমি বুঝতে পারছি না।’ পাকিস্তানকে প্রচ্ছন্ন হুমকি দিয়েই তিনি আরও বলেন, ‘আফগানিস্তান এটি মেনে নিতে পারে না। সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলে পাকিস্তানের জন্য খুব খারাপ হবে।’

ভারতের সঙ্গে গভীর সম্পর্কের কথা স্মরণ করে আন্তর্জাতিক মহলেও সাহায্যের আকুতে ভেসে ওঠে গজনফারের কণ্ঠে। তিনি বলেন, ‘ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং অকৃত্রিম বন্ধু। বর্তমানে এই সংকটময় মুহূর্তে আমরা ভারতের সাথে নিবিড়ভাবে কাজ করতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনায় বসতে চাই। আমরা চাই না ভবিষ্যতে এমন নৃশংসতা আবার ঘটুক। অন্য দেশগুলোর প্রতিও আমাদের একই অনুরোধ। এটি মানুষের জন্য ভালো নয়। বর্তমান সময়ে পৃথিবী অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটি কারো জন্য ভালো নয়।’

একই ঘটনায় এর আগে ক্ষোভে ফুঁসে ওঠেন দেশটির তারকা ক্রিকেটাররাও। অধিনায়ক রশিদ খানের মতে, পাকিস্তান যুদ্ধাপরাধ করেছে। অন্যদিকে, ইসরাইলের সঙ্গে পাকিস্তানের শাসনামলের কোনো পার্থক্য খুঁজে পাননি শীর্ষ অলরাউন্ডার নাভিন-উল-হক। যদিও তালেবান সরকারের দাবিকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করে পাকিস্তান। তাদের দাবি, সোমবার রাতে তারা ‘নির্ভুলভাবে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসী সহায়তা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে’।

Muhammad dilawar hussain

২ মাস আগে

আফগানিস্তান একটা অসভ্য বর্বর অকৃতজ্ঞ জাতি। যে পাকিস্তান চল্লিশ বছর ধরে ওদের ৪০ লক্ষ লোককে আশ্রয় দিয়েছে আজ তাদের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করছে তাও আবার ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে

abu abdullah

২ মাস আগে

হিন্দুস্থানের দাসের পাকিস্থানের বিভিন্ন প্রদেশে ধ্বংসাত্ব আত্নঘাতি হামলা করছে তখন খবর থাকেনা

Mustaque Chowdhury

২ মাস আগে

নাপাক /মুনাফিক আফগানিস্তান কখনোই কারো বন্ধু হতে পারবে না।আমেরিকা/রাশিয়ার আফগানিস্তান দখলের পর পাকিস্তান লাখ লাখ আফগানিস্তানীকে আশ্রয় দিয়েছিল। আজ তারা ইসরাইল/ ভারতের দালালী করছে। এরা অশিক্ষিত বর্বর জাতী।এভাবেই থাকবে কেয়ামত পর্যন্ত।

Muhammad dilawar hussain

২ মাস আগে

১০০% সত্য

Hedayet Ullah

২ মাস আগে

কোন মুশরেক কখনওই কোন মুমিনের বন্ধু হতে পারে না।

মন্তব্য করুন