কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে রাকিবুল নিহত হন।
বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
আজ বেলা ১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে সে বার্তায় উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনার দিন রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিবুল। এ সময় কয়েকজন যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি করে। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। এ সময় সেখানে থাকা লোকজন হামলাকারীদের একজনকে ধরে শাহবাগ থানায় দেন।

রাকিবুল হত্যার ঘটনায় তার পরিবার মামলা করেছে। তার বাড়ি ভোলা সদর উপজেলায়। তার বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবুল রাজধানীর বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন