পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলী ও পদায়ন করেছে সরকার। এরমধ্যে ১৩ জনকে পুলিশ সুপার ও ১ জনকে উপপুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে সুনামগঞ্জ, ফেনী, খাগড়াছড়ি, নড়াইল, গাইবান্ধা, রংপুর, খুলনা, লালমনিরহাট ও নড়াইল জেলাসহ ট্যুরিস্ট পুলিশে ২জন ও পিবিআইতে একজন ও পুলিশ স্টাফ কলেজে একজন পুলিশ সুপারকে বদলী করা হয়েছে। চট্রগ্রাম মহানগর পুলিশে ১ কর্মকর্তাকে উপপুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১৪ পুলিশ কর্মকর্তাকে বদলী
স্টাফ রিপোর্টার
অনলাইন
১৩ মিনিট আগে
২৫ নভেম্বর (বুধবার), ২০২৬, ৫ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
