অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হলে শেখ হাসিনারও ফাঁসি হবে।’
বুধবার জাতীয় প্রেসক্লাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে তিনি এ কথা বলেন। উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
দুলু অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য থেমে নেই, সেই অর্থ নাশকতায় ব্যয় হচ্ছে। বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। তাই, ৫ বছরের আগে এই সরকারকে নামানোর কোনও সম্ভাবনা নেই।’
হাসিনাকে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে: দুলু
অনলাইন ডেস্ক
অনলাইন
৪৭ মিনিট আগে
২৫ নভেম্বর (বুধবার), ২০২৬, ৫ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
