হরমুজ প্রণালিতে যুদ্ধবিরতি কার্যকর করতে জাহাজ পাঠাতে পারে বৃটেন

হরমুজ প্রণালিতে যুদ্ধবিরতি কার্যকর করতে জাহাজ পাঠাতে পারে বৃটেন

ফন্ট সাইজ:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি হলে হরমুজ প্রণালিতে যুদ্ধবিরতি বাস্তবায়নে বৃটেন রয়েল নেভির জাহাজ মোতায়েন করতে পারে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন প্রস্তাবিত একটি ‘এসকর্ট সিস্টেম’-এর আওতায় জাহাজ পাঠানোর বিষয়ে বৃটেন আলোচনা করছে।

মঙ্গলবার বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এমপিদের বলেন, যুদ্ধ শেষে ইরানের হুমকি নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধ করতে বৃটেন একটি আলোচনার মাধ্যমে সমঝোতা চুক্তির দিকে যেতে চায়। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। এর আগের দিন প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার সংঘাত কমানোর আহ্বান জানান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে আলোচনা জটিল হয়ে পড়েছে। তিনি আগে বলেছিলেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কিছুতেই আলোচনায় রাজি নন। কুপার আরও জানান, যুদ্ধবিরতি চুক্তি হলে বৃটেন বেসামরিক জাহাজ চলাচল রক্ষায় সহায়তা করবে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হুমকি থেকে। বর্তমান পরিস্থিতিতে বৃটেন সরাসরি সামরিক অভিযানে যুক্ত হতে অনাগ্রহী থাকলেও, যুদ্ধ শেষ হলে আন্তর্জাতিক সমন্বয়ে জাহাজ নিরাপত্তা মিশনে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন