গোপালগঞ্জে বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগ

গোপালগঞ্জে বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগ

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন। বুধবার সকাল ১০টায় উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন- পাটগাতী ইউনিয়ন বিএনপির সহকৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট না হওয়ায় স্বেচ্ছায় ও নিজ নিজ সিদ্ধান্তে দলের পদসহ প্রাথমিক সদস্যপদ ছেড়েছেন।

বক্তব্যে আরও উল্লেখ করা হয়, তারা বিএনপির সব সাংগঠনিক ও দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারী ছয় নেতা দাবি করেন, সিদ্ধান্তটি সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া। এতে কারও চাপ, প্ররোচনা বা প্রভাব নেই।