সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের মামুনের মৃত্যু

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের মামুনের মৃত্যু

ফন্ট সাইজ:

সৌদি আরবের আল খারিজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুনের(৩৫) মৃত্যু হয়েছে। মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।
মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার সকালে প্রবাসীর বাবা শহীদ সওদাগর ছেলের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন। ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে থাকা মামুন ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছিলেন। এর পর থেকে মামুন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মামুনের বাবা ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। 


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন