সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ান বিমানঘাঁটির কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বুধবার সংযুক্ত আরব আমিরাতে মধ্যপ্রাচ্যে অস্ট্রেলিয়ার সামরিক সদরদপ্তরের কাছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র এই আঘাত হানে। মঙ্গলবার দিবাগত রাতে দুবাইয়ের কাছে আল মিনহাদ ঘাঁটির আশেপাশে এই হামলা হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, আমি নিশ্চিত করতে পারি যে কোনো অস্ট্রেলিয়ান সেনাসদস্য আহত হননি এবং সবাই সম্পূর্ণ নিরাপদ আছেন। তিনি আরও জানান, এই হামলায় একটি আবাসিক ভবন ও একটি চিকিৎসা সুবিধা কেন্দ্রের সামান্য ক্ষতি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। দুবাইয়ের প্রায় ১৫ মাইল দক্ষিণে অবস্থিত আল মিনহাদ বিমান ঘাঁটি ২০০৩ সাল থেকে অস্ট্রেলিয়ান বাহিনী ব্যবহার করে আসছে এবং এটি মধ্যপ্রাচ্যে দেশটির সামরিক কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে। অস্ট্রেলিয়ান সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, যেকোনো সময় এই ঘাঁটিতে প্রায় ৮০ জন পর্যন্ত অস্ট্রেলিয়ান সদস্য অবস্থান করেন।
আমিরাতে অস্ট্রেলিয়ার বিমান ঘাঁটির কাছে ক্ষেপণাস্ত্র হামলা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১৮ মার্চ (বুধবার), ২০২৬, ১০ঃ০৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
