শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল। এ সময় মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা বিভিন্ন সেøাগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর থেকে এসব নেতাকর্মীর অনেকেই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে তাদের এমন মিছিল ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। শ্রীপুর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মিছিলের বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।