জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুর রহিম (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন। এর আগে গত রোববার দুপুরে মেলান্দহ উপজেলার পড়াগলী টনকী এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) সূত্রে জানা গেছে, গোপন সংবাদে পুলিশের একটি বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, গ্রেপ্তার রহিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।