মুখোশধারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল মতিন মণ্ডল নামে এক ইউপি সদস্য আহত হয়েছেন। তিনি উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের সদস্য। বর্তমানে তিনি বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার দিবাগত রাত ৯টার দিকে জয়পুরহাট থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ভাসিলা-গোপীনাথপুর সড়কের কুসুমশহর মাদ্রাসার কাছে এ হামলার ঘটনা ঘটে। আহত ইউপি সদস্য আব্দুল মতিন মণ্ডল জানান, রাত ৯টার দিকে কুসুমশহর মাদ্রাসার কাছে পৌঁছালে দু’টি মোটরসাইকেলে আসা মুখোশধারী ছয় ব্যক্তি তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে তুলে মাদ্রাসার পেছনে নিয়ে গিয়ে অতর্কিতভাবে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকের আলো দেখে সেখানে ফেলে রেখে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন চিৎকার শুনে তাকে উদ্ধার করে। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন, বিষয়টি ইউপি চেয়ারম্যানের ফোনের মাধ্যমে জেনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুখোশধারীদের ছুরিকাঘাতে ইউপি সদস্য আহত
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
