মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্ল্যা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (২৩) মরদেহ উদ্ধার করেছে বাসাইল থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গুল্ল্যা এলাকার ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাসাইল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, মরদেহের নাক ও মুখে রক্ত এবং শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। বাসাইল থানার ওসি মানবজমিনের প্রতিনিধিকে বলেন, মরদেহের এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। নারীর আনুমানিক বয়স ২২ থেকে ২৩ বছর হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।