সিরাজগঞ্জে স্ত্রী হাজেরা খাতুনকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বাবু মণ্ডল (৪১)। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার পাইকপাড়া গ্রামের হাজেরা খাতুনের সঙ্গে একই এলাকার বাবু মণ্ডলের বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। কিন্তু পারিবারিক বিরোধে ২০১১ সালের ৮ই নভেম্বর স্ত্রী হাজেরা খাতুনকে মারধরের পর গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী বাবু মণ্ডল। পরে নিহতের বাবা নূরুল হুদা বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
