নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৭ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে একজনকে ১৫১ ধারায়, তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে দু’জনকে সাজা দেয়া হয়েছে। বাকি ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। থানাভিত্তিক তথ্যে- কোম্পানীগঞ্জে তিনজন, কবিরহাটে চারজন, সেনবাগে একজন, চরজব্বারে দু’জন ও হাতিয়ায় ছয়জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেগমগঞ্জে পাঁচজন আটক করে দু’জনকে মোবাইল কোর্টে সাজা দেয়া হয় এবং বাকি তিনজনকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
সোনাইমুড়ীতে পাঁচজন আটক করে তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে আটক এবং দু’জনকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। চাটখিলে ১৫১ ধারায় একজনকে আটক করা হয়েছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালীতে ২৭ কিশোর গ্যাং সদস্য আটক
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
