জমিয়তে ইসলামের মৌলভীবাজার পৌর শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

ফন্ট সাইজ:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার পৌর শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার রাতে মৌলভীবাজার শহরস্থ জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে সম্মেলনে সভাপতিত্ব করেন শাখা আহ্বায়ক হাফেজ মাওলানা মইনুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা হাবিবুল্লাহ মাহমুদী। কাউন্সিলে খলিফায়ে মাদানি আল্লামা শায়খ সিরাজুল হকের (দারুল উলুম মাদ্রাসার শেখ সাহেব) সন্তান হাফেজ মাওলানা মইনুল হক চৌধুরীকে সভাপতি, ইকরা মৌলভীবাজারের প্রিন্সিপাল হাফেজ মাওলানা নোমান আহমেদকে সাধারণ সম্পাদক এবং জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা জমিয়তের সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা শাইখ রাশীদ আহমদ হামিদী বর্ণভী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা তালেব উদ্দিন। সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা শাহ শরীফ আহমদ শরীফপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ শাহ মাহমুদুর রশিদ, প্রচার সম্পাদক মাওলানা আরিফ আহমদ চৌধুরী এবং সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ ইমান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মৌলভীবাজার পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়। ঘোষিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, সহ-সভাপতি হাফেজ মাওলানা সুফিয়ান আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ মাহমুদী। সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা নূর মোহাম্মদ ঈমান আলী, প্রচার সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম প্রমুখ।