কমলগঞ্জের শমশেরনগর বাজারের কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়েছে ভবনের দ্বিতীয় তলার ১১টি কক্ষের মালামাল ও আসবাবপত্র। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
?সোমবার সকাল পৌনে ১১টার দিকে শমশেরনগরের চাতলাপুর সড়কে ওই ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও ?স্থানীয়রা জানান, সোমবার সকাল পৌনে ১১টার দিকে কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ভবনের দ্বিতীয় তলার ১১টি কক্ষে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট এবং বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর ইউনিটের ফায়ার সার্ভিসের দু’টি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দ্বিতীয় তলার ১১টি কক্ষের ভাড়াটিয়া হকারদের মালামাল, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এবং ভবনের ব্যাপক ক্ষতি হয়। বাংলাদেশ বিমান বাহিনী শমশেরনগর ইউনিটের স্কোয়াড্রন লিডার খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিস দল নিয়ে এসে কমলগঞ্জ ফায়ার সার্ভিস দলের সঙ্গে যৌথভাবে কাজ করে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফয়েজ আহমদ বলেন, আমরা সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। এ সময় শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
শমশেরনগরে অগ্নিকাণ্ডে ১১ কক্ষের মালামাল ভস্মীভূত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
