সিলেটের কানাইঘাটে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া এক ছাত্রলীগ নেতাকে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মুলাগুল বাজারে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়া ওই ছাত্রলীগ নেতার নাম শাহীদ রানা। তিনি কানাইঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাহীদ রানাকে গ্রেপ্তার করে। এর পরপরই প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে হ্যান্ডকাফ পরা অবস্থায় শাহীদ রানাকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এ ঘটনায় নেতৃত্ব দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন, জাতীয় পার্টির নেতা আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপি’র সদস্য আফসর উদ্দিন এবং উপজেলা যুবলীগ নেতা বতা মেম্বারের বিরুদ্ধে। তবে কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে শাহিদ রানাকে আটক করতে গিয়েছিল পুলিশ। কিন্তু স্থানীয়রা বাধা দিলে তাকে আটক করা সম্ভব হয়নি।
কানাইঘাটে হ্যান্ডকাফসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
