হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলমের আদালতের নির্দেশে শ্রীমঙ্গল রেলওয়ে থানা বিশেষ ক্ষমতা আইনে এ মামলা রুজু করে। আদালত মামলার গুরুত্ব বিবেচনায় অভিযোগের বিষয়ে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। জানা যায়, ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ২-৩ দিন থেকে ট্রেনের টিকিট গায়েব হয়ে যায়। দীর্ঘ ৩ মিনিটের মধ্যেই অধিকাংশ সময় চেষ্টা করেও সাধারণ যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারেন না। বিশেষ করে টিকিট নির্বাচনের পর পেমেন্টের ধাপে ওয়েবসাইট বারবার রিফ্রেশ হাতছাড়া হয়ে যায়। অন্যদিকে অনলাইনে টিকিট না পাওয়া গেলে শায়েস্তাগঞ্জে অসাধু ব্যক্তিদের কাছে টিকিট পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। তবে এসব টিকিট কিনতে নির্ধারিত মূল্যের দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত টাকা গুনতে হয় যাত্রীদের। পরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, যাত্রীদের বক্তব্য ও স্থানীয় টিকিট তথ্য পর্যালোচনা করে কালোবাজারির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। রেলওয়ে পুলিশের এজাহারে আরও বলা হয়, গত ১৫ই অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে শায়েস্তাগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টারের সামনে নির্ধারিত মূল্যের দ্বিগুণ ও তিনগুণ দামে টিকিট বিক্রির তথ্য যাত্রীদের কাছ থেকে পাওয়া গেছে। অজ্ঞাতনামা ব্যক্তিরা বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে টিকিট সংগ্রহ এবং পরস্পর যোগসাজশে বেশি দামে বিক্রি করে আসছে বলে অনুসন্ধানে তথ্য পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের নাম-ঠিকানা শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর শ্রীমঙ্গল রেলওয়ে থানায় এজাহার দায়ের করা হয়।
শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
