মৌলভীবাজার সদর থানাধীন কোর্ট রোড, ক্লাব রোড ও পৌরসভা রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। গতকাল মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো মিনহাজ মিয়া (২০), মো. হক মিয়া (৪০), মো. রবিউল ইসলাম (২৪), মো. শরিফুল ইসলাম (৪৫), মো. খোকন মিয়া (২০), ছবির মিয়া (৩৫), মো. ফয়েজ মিয়া (৩৫), মো. সবুজ শেখ (৩৬)। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন এবং পরবর্তীতে তাদের মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
