রাজধানীর মিরপুর-১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুমতি পরিবহনের ওই বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ইউনিট পাঠানো হচ্ছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহ আলী থানার ডিউটি অফিসার বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে। এখনো হতাহত বা আটকের তথ্য জানা যায়নি।
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬, ৮ঃ২২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
