ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। মানহানির একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।
বিকাশ সাংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে নামের এক ব্যক্তির দায়ের করা মানহানির মামলার শুনানি শেষে দিল্লির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসের (জেএমএফসি) আদালত এ আদেশ দেন।
মামলার অভিযোগে বিকাশ পান্ডে দাবি করেছেন, ২০১৮ সালে প্রকাশিত একটি ভিডিওতে ধ্রুব রাঠি তার সম্পর্কে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেছেন। এ ঘটনায় তিনি আদালতের দ্বারস্থ হন।
আদালত আগামী ৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২১ মিনিট আগে
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬, ৭ঃ৩৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
