শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

১১ কারখানায় ছুটি

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন তারা। এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ১১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অন্যান্য দিনের মতো এদিন সকালে শ্রীপুরের বৈরাগীর চালা ও মাস্টারবাড়ি এলাকায় কারখানায় কাজে যোগ দেন পোশাকশ্রমিকেরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা চালান তারা।

মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে বিজিবি, শিল্প পুলিশ, আনসার, এসারবিসহ অতিরিক্ত আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমজাদ হেসেন বলেন, ‘বেশকিছু কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়েও কিছু সময় পর কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেন। পরে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।’

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি।