প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি

ফন্ট সাইজ:

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। এনসিপির প্রতিনিধি দলে আছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।

ইতিমধ্যে জাতীয় সংসদে দেয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধীদলের পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া দেয়া হয়েছে। এই সংলাপে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিরোধীদলগুলো সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেয়ার পাশাপাশি এই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি চাপ প্রয়োগ করবে এমন ইঙ্গিত মিলেছে।

ওদিকে এনসিপি’কে দিয়ে আজকে সংলাপের শুরু হলেও অন্য দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সূচি এখনো চূড়ান্ত হয়নি।