ভারতের বিপক্ষে পাকিস্তান অধিনায়কের কথায় বদলে গেল টসের ফল

ভারতের বিপক্ষে পাকিস্তান অধিনায়কের কথায় বদলে গেল টসের ফল

ফন্ট সাইজ:

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় দেখা গেল নাটকীয়তা। টস করতে এসে পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদ ‘হেডস’ এর সিদ্ধান্ত নেন। টসের কয়েন মাটিতে পড়ার পর সেটিকে ভুলভাবে ‘টেলস’ ঘোষণা করেন ম্যাচ রেফারি। কিন্তু কয়েনের দিকে ভালোভাবে তাকিয়ে পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদ জানিয়ে দেন, সেটি আসলে ‘হেডস’। শেষ পর্যন্ত তার কথা প্রমাণিত হয়। টস জিতে যায় পাকিস্তান।



টসের পর হাত মেলাননি পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদ এবং পরে ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মা। মাঠে টসের আনুষ্ঠানিকতা থেকে শুরু করে দুই দলের একাদশ ঘোষণার সময় দুই অধিনায়কের মধ্যে দূরত্ব বজায় ছিল। টসের আগে কিংবা পরে তারা পরস্পরের সঙ্গে সৌজন্যমূলক করমর্দন করেননি। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে বিভিন্ন বয়সভিত্তিক দলসহ ভারতীয় ক্রিকেটের সব পর্যায়ে পাকিস্তানের বিপক্ষে হাত না মেলানোর অলিখিত রীতি দেখা যাচ্ছে। গত বছর পুরুষদের এশিয়া কাপের সময় বিষয়টি ব্যাপাক আকারে নজরে আসে। সে সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন করেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এমনকি ম্যাচের আগে বা পরেও দুই দলের মধ্যে কোনো ধরনের সৌজন্য বিনিময় দেখা যায়নি।




​