রাজধানীর মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিসার্স কোয়ার্টারের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, সন্ধ্যায় বিপিডিবি অফিসার্স কোয়ার্টারের গেটসংলগ্ন প্রধান সড়কে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
