স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

ফন্ট সাইজ:

দীর্ঘদিন ধরে স্কুলে চালু থাকা লটারি পদ্ধতি ধাপে ধাপে বাতিল করা হবে। 
সেইসঙ্গে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে সাতটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ইউজিসি চেয়ারম্যানের নাম ঘোষণার সময় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, লটারি পদ্ধতি মেধা যাচাইয়ের কোনো কার্যকর উপায় নয়। অংশীজনদের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে একটি স্বচ্ছ ও যুক্তিসঙ্গত পদ্ধতি প্রয়োজন।

তিনি বলেন, এই পরীক্ষা অত্যন্ত সহজ ও শিশু-বান্ধব হবে এবং এতে শিশুদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হবে না। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা নেয়া হবে না, যা তাদের মানসিক চাপ বাড়ায়। পরীক্ষাটি হবে খুবই সাধারণ ও মৌলিক দক্ষতা যাচাইয়ের জন্য।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষা চালু হলেও যাতে কোচিং বাণিজ্য বৃদ্ধি না পায় সে বিষয়ে সরকার সতর্ক থাকবে। প্রয়োজনে স্কুলের ভেতরেই শিক্ষার্থীদের জন্য সহায়ক শিক্ষার ব্যবস্থা করা হবে।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরেক প্রশ্নের জবাবে বলেন, এনটিআরসিএ’র মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।

তিনি বলেন, ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করা হয়েছে। এই পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মধ্যে সমতা আনার জন্য কোটাভিত্তিক ব্যবস্থা রাখা হয়েছে। এতে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০ শতাংশ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য সুযোগ থাকবে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পায়, যা অনেক দরিদ্র পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে।

জাবির

৪ মাস আগে

স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল : আগে খুঁজে বের করুন যোগ্য স্কুল শিক্ষক,অনেক শিক্ষক আছেন যারা এসএসসি পাস না জাল সনদ দিয়ে শিক্ষক হয়েছেন এরা কি পড়াবে?যেমন ভুয়া মুক্তিযোদ্ধা আছে।তিন দেশের সিভিল সার্ভিস,বাংলাদেশ বিসিএস আইএএস,আইপিএস,সিএসপি,ভারত এবং পাকিস্তান সিভিল সার্ভিস কাছাকাছি,বিসিএস এদের ধার কাছে নাই ৯০ সালের পর থেকে।সরকারি কর্ম কমিশন,আবেদ কমিশন কি আজব ব্যাপার!একজন ড্রাইভারের কাছে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যাবে কি ভাবে?মন্ত্রীর ড্রাইভার,মন্ত্রীর পিয়ন মন্ত্রীর পিএ, পিএস, বাংলাদেশের অত্যন্ত ক্ষমতাধর,এরা এখন জামিন ব্যবসা করতেছে স্যারকে বলে জামিন করায় দিবো আমাকে টাকা দিয়ে যাও!এটা হল বাংলাদেশ

Md iqbal

৪ মাস আগে

একদিকে ফ্যামিলি কার্ড দেয়া, অন্যদিকে ভর্তি পরীক্ষার নামে সেই মায়ের কোলের শিশুর ভালো স্কুলে পড়ার সুযোগ কেড়ে নেয়া কেন? জবাব চাই?

Nargis Akhter

৪ মাস আগে

প্রাথমিক স্তরের ভর্তি পরীক্ষা শিশুর উপর (শারীরিক ও মানসিক) চাপ সৃষ্টি করবে এবং শিক্ষকদের আরও দুর্নীতিপরায়ণ করবে। শিক্ষকেরা কোচিং সেন্টারে এবং গৃহ শিক্ষকতায় মনযোগী হবে।

Abu Naser Md Akhter Hossain

৪ মাস আগে

abar coaching business jomjmat hobea . its . rong decision because good school not teaching good, they taking good student.

মন্তব্য করুন