মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৪ ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে সে চেষ্টা ভেস্তে দিয়েছে বিজিবি সদস্যরা। বিজিবির কঠোর অবস্থানের কারণে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্প ৪ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এর আগে রাত ২টার দিকে ওই ৪ জনকে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ সদস্যরা। ৪৭-বিজিবির কুষ্টিয়া এর অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনে’ মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৪ জন অজ্ঞাতপরিচয় পুরুষ ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। বিজিবির গোয়েন্দা তথ্য, সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের ওই প্রচেষ্টা শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়।
মেহেরপুর সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ
মেহেরপুর প্রতিনিধি
অনলাইন
১৭ মিনিট আগে
২০ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ২ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
