পোরশায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

পোরশায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

ফন্ট সাইজ:

নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউপির সহড়ন্দ টাওয়ার মোড়ে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে কার্যালয়ের ভিতরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র, চেয়ারটেবিল পুড়ে যায়। এ ব্যাপারে ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুনবী জানান, বিষয়টি নিয়ে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পোরশা থানার ওসি জিয়াউর রহমান জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।