ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। তিনি সদ্য সাবেক এসআরইউ প্রধান মোহাম্মদ শামসুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়।
এর আগে গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়। একই আদেশে ডিএমপির এসআরইউ এর অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়। আবদুল কুদ্দুস চৌধুরী ১৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়।
