‘দীর্ঘ প্রতীক্ষার স্বীকৃতি’, আইসিজের রায় নিয়ে উচ্ছ্বসিত এইচআরডব্লিউ

‘দীর্ঘ প্রতীক্ষার স্বীকৃতি’, আইসিজের রায় নিয়ে উচ্ছ্বসিত এইচআরডব্লিউ

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, এই রায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতন ও নিপীড়নের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি।

এইচআরডব্লিউর জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, ‘এই রায় বিশ্বজুড়ে গণহত্যা এবং অন্যান্য গুরুতর অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।’

তিনি আরও বলেন, মিয়ানমারের উচিত দ্রুত আদালতের রায় মেনে চলা এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করা। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারগুলোর প্রতি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।