৯ উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার

জোহানেসবার্গ টেস্ট

৯ উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার

ফন্ট সাইজ:

অল্প রানের লক্ষ্যে প্রথম ওভারের শেষ বলে মার্কাস আকারম্যানকের তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে এইডেন মার্করামের স্টাম্প ভাঙলেন ইবাদত হোসেন। তবে নো বলের কারণে বেঁচে যান দক্ষিণ আফ্রিকা ওপেনার। শেষ পর্যন্ত ৯ উইকেটেই জোহানেসবার্গ টেস্ট জিতলো প্রোটিয়ারা। ফলে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

জয় থেকে ১২ রান দূরে দক্ষিণ আফ্রিকা

দুই বলে দুই উইকেট, গুটিয়ে গেল বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হার এড়াতে পারলেও অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারলো না টাইগাররা। ১৬৮ রানে ইনিংস শেষ হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য স্রেফ ১২ রান।

৫ উইকেটে ১০০ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করা বাংলাদেশ যোগ করতে পারলো স্রেফ ৬৮ রান। লিটন দাস ও মুশফিকুর রহীমের ষষ্ঠ উইকেটের জুটি থেকে আসে এ ইনিংসের সর্বোচ্চ ৪৭ রান। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন ফিরে যান ব্যক্তিগত ৩৯ রানে। মেহেদী হাসান মিরাজকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে একই পথ ধরেন মুশফিকও (২২)। দুই ওভারের ব্যবধানে সাজঘরে ফেরেন স্বীকৃত শেষ ব্যাটার মিরাজ (১৫)। এরপর সাইমন হারমারের ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে আউট হন যথাক্রমে হাসান মাহমুদ (২) ও ইবাদত হোসেন (০)।

প্রথম ইনিংসে ৫০০ রান করা দক্ষিণ আফ্রিকা জয় থেকে স্রেফ ১২ রান দূরে।