জোহানেসবার্গ টেস্টে আজ পঞ্চম এবং শেষ দিনের খেলায় নামছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। গতকাল ৫ উইকেটে ১০০ রানে চতুর্থ দিনের খেলা শেষ করা টাইগারদের ইনিংস ব্যবধানে হার এড়াতে করতে হবে আরো ৫৭ রান। ম্যাচটি শুরু হবে বেলা ২টায়।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা তোলে ৫৫৭ রান। চতুর্থ দিনের শুরুতেও প্রোটিয়াদের লিড অল্পতে আটকে রাখার সুযোগ ছিল। তবে টাইগার বোলাররা তেমন কিছু করতে করতে রানের পাহাড় গড়ে ফেলে স্বাগতিকরা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ভিত গাড়তে পারেনি বাংলাদেশ। আগের ইনিংসে গোল্ডেন ডাক মারা অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনের ব্যাট থেকে আসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩২ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১১) ও আগের ইনিংসের সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়ও (২৩) বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। চতুর্থ দিনের খেলা আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায়, এরপর নামে বৃষ্টিও।
আজ দুই অপরাজিত ব্যাটার লিটন দাস (১২*) ও মুশফিকুর রহীমের (৫*) কাঁধে তাই বড় দায়িত্ব। আপাতত ডাগআউটে থাকা মেহেদী হাসান মিরাজকেও দলের প্রয়োজনে এগিয়ে আসতে হবে।
