চলমান শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও ঢাকার সাভারের অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ করা হয়েছে অর্ধশতাধিক কারখানা।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। গাজীপুরে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ১০টি কারখানায়
ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে ১৭টি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজ করছেন না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
